গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ী রোডস্থ গাজীপুর মহানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন এবং মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








