বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জের বাহুবল উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন হাফেজ মিজানুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাহুবল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে এ নির্বাচন ও কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা জামায়াতের প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে রুকনদের প্রত্যক্ষ অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে মো. সিরাজুল ইসলাম উপজেলা আমীর নির্বাচিত হন। পরে নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান।
সম্মেলনে রুকনদের পরামর্শক্রমে উপজেলা সেক্রেটারি হিসেবে হাফেজ মিজানুর রহমানকে মনোনীত করা হয়।
এছাড়া নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কমিটিতে উলামা বিভাগ সম্পাদক হিসেবে মাওলানা লুৎফুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম মুয়াজ, বায়তুলমাল সম্পাদক হিসেবে হারুন অর রশিদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে হাফিজুর রহমান মাসুক দায়িত্ব পেয়েছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দুই বছর বাহুবল উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে নবগঠিত নেতৃত্ব দায়িত্ব পালন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








