রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সম্প্রীতি রক্ষায় কক্সবাজারে রাজনৈতিক দলগুলোর প্রত্যয়

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

সম্প্রীতি রক্ষায় কক্সবাজারে রাজনৈতিক দলগুলোর প্রত্যয়

জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে কক্সবাজার জেলায় রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আন্তঃদলীয় সংলাপ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যটন নগরীর একটি অভিজাত হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) কক্সবাজার এই ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ ও ইফতার’ আয়োজন করে।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কক্সবাজারের সাধারণ সম্পাদক ইউসুফ বদরীর সভাপতিত্বে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম রিজিয়নের কনসালটেন্ট সদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, সাংবাদিক এবং এমএএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলার কোথাও সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো যৌথভাবে উদ্যোগ নেবে। তারা নিজ নিজ দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান এবং অনলাইন ও অফলাইন কোনো মাধ্যমেই ঘৃণামূলক বক্তব্য প্রচার না করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক শামসুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা এনসিপির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, সুজনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি আনসার হোসেন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস'র জেলা প্রতিনিধি তাহজীবুল আনাম  এবং আদিবাসী ফোরাম কক্সবাজারের নেত্রী মাটিন টিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংলাপে অংশগ্রহণকারীরা রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে জেলার স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কক্সবাজারে সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.