রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফাইতং ইট ভাটায় গাড়ী চালকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

ফাইতং ইট ভাটায় গাড়ী চালকের রহস্যজনক মৃত্যু

বান্দরবানের লামা ফাইতং ইট ভাটায় ভোররাতে কাজ করার সময় মো. হেলাল (৪০) নামে এক ডাম্পার চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাত সেহেরীর সময় ফাইতং মো. কবির হোসেনের মালিকানাধীন ইউবিএম-২ ভাটায় এ ঘটনাটি ঘটে। 

নিহত ডাম্পার চালক হেলাল পার্শ্ববর্তী উপজেলা চকরিয়া  লক্ষ্যার চর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিকলঘাটা এলাকার মৃত আহম্মদ হোসেনের ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, ইউবিএম-২ ভাটায় সারারাত মাটিকাটার সময় অসাবধানতা বসত তার মৃত্যু হয়। কেউকেউ বলছেন, মাটিকাটা শেষে চালক গাড়ীর টুকিটাকি মেরামত কাজ করার সময় অন্য আরেকটি গাড়ী চাপা দিয়েদিলে ঘটনাস্থলই তার মৃত্য হয়। অপর আরেক সূত্রে জানা যায়, মেরামত কাজের সময় গাড়ী নিটোল অবস্থায় থাকায় এই দু্র্ঘটনা ঘটে।

এদিকে নিহত হেলালের ভাই বেলাল থেকে ঘটনার বিস্তারিত জানতে চাইলে ফোনে বলেন, আমি খবর পেয়ে বাসায় আসলাম। এখনো কি করণে মৃত্যু হলো জানিনা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ বলেন, ইঞ্জিন পরিষ্কার করার সময় মৃত্যু হয়েছে শুনলাম। কারো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরও অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এবিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ইট ভাটায় মৃত্যুর বিষয়টি আপনার থেকেই শুনলাম। ঘটনা কখন কিভাবে হলো আমি জানিনা।

ভাটার মালিক কবির হোসেন বলেন, ইট নিয়ে যাওয়ার সময় ভাটার বাহিরে গাড়ী দাঁড় করিয়ে গ্লাস পরিষ্কার করছিলেন। কিন্তু গাড়ী নিটোল অবস্থায় থাকায় এই দু্র্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত সিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেয়, তারা নিয়তি হিসেবে মেনে নিয়েছে। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.