বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশাল

এনএসআই অভিযানে অবৈধ মজুদ, তিন প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

এনএসআই অভিযানে অবৈধ মজুদ, তিন প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

বরিশালে এনএসআই'র তথ্যের ভিত্তিতে জ্বালানি তেল, এলপি গ্যাস সিলিন্ডার এবং ভোজ্য তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাকায় এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ৮৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময়, বাবুগঞ্জ উপজেলাধীন দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় অবৈধভাবে ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে মোবাইলকোর্টের মাধ্যমে ডিলার মো. মনির সরদারকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একই ইউনিয়নের নতুনহাট এলাকায় এস এ কর্পোরেশন নামক প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে গ্যাস ভর্তি ৩৫০/৪০০টি এলপিজি সিলিন্ডার মজুদ এবং বেশি দামে বিক্রি করার অপরাধে স্থানীয় ডিলার মো. আসিফ ইকবালকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার গোডাউনে ১১০০/১২০০টি খালি এলপিজি সিলিন্ডার পাওয়া যায়।

পরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের এস এম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে ৩০০০ লিটার ভোজ্য তেল মজুদ করার অপরাধে স্থানীয় ডিলার এসএম মাহবুব আলমকে ২৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গোপন নজরদারি চালায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে  ঘটনার সত্যতা পান। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন এবং প্রাথমিকভাবে সতর্ক করেন।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা প্রশাসন ও বাবুগঞ্জ ও বিমানবন্দর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।

আদনান/বরিশাল/নির্জন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.