রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাঁধ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: পানিসম্পদ মন্ত্রী

সুনামগঞ্জ (ধর্মপাশা) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

বাঁধ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর বাঁধের কাজ যেন সুন্দরভাবে এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। ফসলরক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামড়ল ও চন্দ্রসোনারথালসহ উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের জন্য ফসলরক্ষা বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেচের মাধ্যমে যদি স্থায়ীভাবে হাওরে পানি ধরে রাখা যায়, তাহলে এই অঞ্চলের কৃষি উৎপাদনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী বলেন, হাওরাঞ্চলে একাধিক ডুবন্ত বাঁধ রয়েছে, যেগুলো প্রতিবছর মেরামত করতে হয়। এসব বাঁধ নিয়মিত সংস্কার করার ফলে এ অঞ্চলে উৎপাদিত শস্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে হাওরাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেই এ প্রকল্পে মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেন, নির্বাচিত সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি সরেজমিনে বাঁধের কাজ পরিদর্শনে এসেছেন। প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন এবং সেই দায়িত্ববোধ থেকেই আজ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা সজাগ ও সতর্ক থাকলে কোনোভাবেই এই উদ্যোগ দুর্নীতির কারণে ব্যাহত হবে না। উন্নয়ন কাজ নিয়ে যেন সরকারের বদনাম না হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতে কাজের মান নিয়ে যেসব অভিযোগ ছিল, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সে কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নিজে মাঠপর্যায়ে এসে কাজের অগ্রগতি ও মান যাচাই করছেন। দ্বায়িত্বশীলতার পরিচয় দিয়ে মানুষের পাশে থেকে সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

রনি/সুনামগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.