বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে আলী আশ্রাফ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্যানেটারী, টাইলস, প্লাস্টিক, কাঠের ফার্নিচার ও স্টিলের দোকানঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে আলী আশ্রাফ মার্কেটের একটি বন্ধ দোকানঘরে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এসময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। ততক্ষনে ৬টি দোকান পুড়ে যায়।

স্থানীয়দের ধারণা, বৈদুত্যিক সট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানগুলোতে প্লাস্টিকের দরজা, পাইপ ও ফিটিংস’সহ অন্যান্য স্যানেটারি ও গৃহস্থালী পন্য এবং কাঠের ফার্নিচার থাকায় দ্রুত পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামাল’সহ ৩টি দোকান সম্পূর্ণ এবং অপর ৩টি দোকান আংশিক পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন জানান, রাতে আলী আশ্রাফ মার্কেটে অবস্থিত দোকানঘরে ভিতরে আগুন  জ্বলতে দেখে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতে কর্তৃপক্ষকে খবর দেই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে ও মালামাল উদ্ধারে চেষ্টা করি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহীদুল ইসলাম সংবাদকর্মীদের জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিকটবর্তী এলাকায় হওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌছাতে পারায় মার্কেটের অপর দোকানগুলো রক্ষা পেয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.