রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত ও সাত জনকে আকট করা হয়েছে।
এ সময় তাদের সাথে থাকা পিকাপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ভোর রাতে একটি ট্রাকে আট জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্র সহ গ্রামটিতে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজন কে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকী ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহ থানা থেকে ময়না তদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ সুপার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









