হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন।
জাতীয় সংসদের হুইপ হিসেবে তিনি সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, আইন প্রণয়ন কার্যক্রমে সমন্বয় সাধনসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখ্য, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এ নিয়োগে জেলা ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









