বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উজিরপুরে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

উজিরপুরে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রান্ত মণ্ডল (২৪) নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইচলাদী শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মণ্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মণ্ডলের ছেলে। তিনি নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত মণ্ডল মোটরসাইকেলে করে নিজ বাড়ি পাথরঘাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার ওসি শামীম শেখ জানান, দুর্ঘটনার পরপরই পিকআপভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.