বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিরাজগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

সিরাজগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে ভোরে নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন এবং এ ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) ভোরে করতোয়া নদী থেকে পানি আনতে যান শ্রীফলতলা গ্রামের ২৫ বছর বয়সী এক গৃহবধূ। ওই সময়ে একই গ্রামের এশার আলী (৪০) ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে থানায় খবর দেওয়া হয়।

এছাড়াও ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকাবাসী এশার আলীকে আটক করে রাখে। পরবর্তীতে তাকে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.