বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সদরপুরে বাজারে ভ্রাম্যমাণ আদালত,  ৭ জনকে জ‌রিমানা

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১০:০৮ এএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ১০:০৮ এএম

সদরপুরে বাজারে ভ্রাম্যমাণ আদালত,  ৭ জনকে জ‌রিমানা

ফরিদপুরের সদরপুরে কাপড়ের রং ব্যবহার করে মিষ্টি তৈরি, ফুড কালার হিসাবে কাপড়ের রং বিক্রি ও ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হেলমেট ব্যতীত মোটরবাইক চালানো সহ একই বাইকে ৩ জন বসার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন অমান্যের দায়ে ৭ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৪ মার্চ) সদর ইউনিয়নের সাড়ে সাতরশি এলাকায় বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজার এলাকায় মিষ্টির কারখানায় আমিত্তি বানাতে কাপড়ের রং ব্যবহৃত হচ্ছে। এসময় কাপড়ের রং ব্যবহারের অপরাধে ২জন মিষ্টি ব্যবসায়ীকে ও ফুড কালার হিসেবে কাপড়ের রং বিক্রির অপরাধে ২ জন মুদী দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ১৪ হাজার টাকা ও একই সাথে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানো এবং একই বাইকে ৩জন থাকার অপরাধে ২ জনকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ও কৃত্রিম সংকট রোধে
প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.