বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে দোকান, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

রাজশাহীতে সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে দোকান, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহী জেলার সব উপজেলা ও মহানগরে অবস্থিত শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান বা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গত ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৬ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ শর্ত আরোপ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রাজশাহী জেলার বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিলবোর্ডের বাতি অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.