বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গৌরীপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম

গৌরীপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের অভিযোগে মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। 

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে ডিপোর সরবরাহকৃত তেলের চালানের সাথে ফিলিং স্টেশনের মজুদ খতিয়ে দেখা হয়।

নথিপত্র অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভৈরব বাজার ডিপো থেকে কয়েক দফায় মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করে, তারা মাত্র ৯ হাজার লিটার তেল পেয়েছে। বাকি প্রায় ৫০ হাজার লিটার তেলের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। এ সময় জ্বালানি মজুদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে আটক করা হয়। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই ফিলিং স্টেশনে তেল সংকটের কথা বলে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো, অথচ পেছনের দরজা দিয়ে চড়া দামে তেল বিক্রি করা হতো

এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিয়মিত মামলা রুজু করা হয়েছে, পাম্পের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

মনি/গৌরীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.