বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সারিয়াকান্দিতে কোচিং পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১০:৪৩ এএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

সারিয়াকান্দিতে কোচিং পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত প্রাণহানিতে গড়াল। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শ্রী চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের সহকারী পরিচালক।

শুক্রবার তারাবির নামাজের পর সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত চয়ন রাজভর ফুলবাড়ি বাজার এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি ওই এলাকার পরিচিত মুখ এবং 'দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার'-এর সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চয়ন রাজভরের সাথে একই গ্রামের আমিনুর ফকিরের (৫৫) মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-পাল্টা মামলা চলে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ শেষ হওয়ার পরপরই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে চয়ন রাজভরকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংঘর্ষে অন্য পক্ষের আমিনুর ফকিরও আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ফুলবাড়ি এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎একজন শিক্ষকের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে তার শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.