সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়া (সারিয়াকান্দি) প্রতিনিধি

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়ার সারিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় এবং নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা পল্লী দারিদ্য বিমোচক কর্মকর্তা নজরুল ইসলাম, মা ফাতেমা (র.) মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক দেলোয়ার হোসেন, ডব্লিউ টি সি প্রশিক্ষক নাজনীন আক্তার।

উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আইজিএ প্রশিক্ষক মৌসুমি আক্তার মিম ও আবৃত্তি শিক্ষক রত্না পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন।

সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের ভূমিকা এখন অপরিসীম। তথ্যপ্রযুক্তির যুগে নারীরা আর পিছিয়ে নেই। সরকারের বিভিন্ন নারীবান্ধব কর্মসূচির ফলে শিক্ষা, কর্মসংস্থান ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেড়েছে।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, ওসি (তদন্ত) নূর আলম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, আরডিএ কর্মকর্তা রাজ্জাক-উল-হায়দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রাশেদ/বগুড়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.