নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ, বানা ও নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম অপসারণ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া।
অভিযানে নদীতে স্থাপিত অবৈধ বাঁধ ও বানা, তিনটি চায়না দুয়ারি জাল, ২৭টি খলশুন, বাঁশ ও খুঁটি অপসারণ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এসব বাঁধ মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল ব্যাহত করার পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
তিনি আরও জানান, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









