সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ মার্চ) দুপুরে পিরোজপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত) মনিকা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরীন জাহান, সনাকের সভাপতি প্রফেসর খায়রুন নাহার রুবী, মহিলা পরিষদের সভানেত্রী খালেদা আখতার হেনা, ওয়ার্ল্ড ভিশনের সভানেত্রী নিন্দা দত্ত। 

বক্তারা বলেন, নারী দিবসের যে তাৎপর্য সেটা যেন প্রতিটিদিনই বাস্তবায়ন হতে পারে, সে দিকে নজর দিতে হবে। বর্তমান রাষ্ট্রে অর্ধেক শক্তি নারী কিন্তু নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। নারীদের প্রতি এই পথ চলতেই থাকলে তাহলে নারীদের পথ চলতে মসৃণ হবে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক শিক্ষা নিতে হবে। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যারা নারী আছি, তাদেরকে অতিরিক্ত শিক্ষিত হতে হবে।

জালিস/পিরোজপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.