বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ. জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার, সাংবাদিক মাসুদ রেজা শিশির এবং পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাসুদ রানা।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

তারা আরো বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারীদের শুধুমাত্র মা, বোন বা স্ত্রী হিসেবে নয়, সর্বপ্রথম একজন মানুষ হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।

বক্তারা কর্মক্ষেত্রে নারীদের জন্য আলাদা কমফোর্ট রুমের ব্যবস্থা করার বিষয়েও গুরুত্বারোপ করেন। এতে নারীরা কর্মস্থলে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং ব্যক্তিগত প্রয়োজন মেটানোর পাশাপাশি দায়িত্ব পালনে আরো মনোযোগী হতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমীর/রাজবাড়ী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.