মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে কিশোরীদের পুরস্কার

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে কিশোরীদের পুরস্কার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি ঘিরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদি। সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় নারী অধিকার ও সমাজে নারীর অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এ সময় বক্তব্য দেন নারী উদ্যোক্তা শিউলি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাজহারুল ইসলাম এবং সংগঠনটির নায়েবে আমীর শফিকুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভা শেষে উপজেলার ছয়টি কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১৮ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

নওশাদ/নীলফামারী/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.