সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। 

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসমিতা আক্তার সোনিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল খায়ের, দুমকি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, দুমকি টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, দুমকি সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, দুমকি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নারী নেত্রী মোসা. নাসিমা পারভিন ডলি ও হেলেনা পারভিন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসা. কামরুন নাহার এবং সরকারি জনতা কলেজের শিক্ষার্থী নিলিমা জাহান।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নীপা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হোসেন, বিআরডিবি কর্মকর্তা নমীতা রানী, পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন খান এবং মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম তারেক।

বক্তারা নারী অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সামাজিক সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

জসিম/পটুয়াখালী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.