সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

রবিবার (৮ মার্চ) বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার নারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শুধু দিবসেই নয় নারীদের এগিয়ে নিতে সবখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অবহেলার চোখে নয় সহযোগিতার মনোভাব নিয়ে নারীদের এগিয়ে নিতে সরকারসহ সমাজের সকলকে কাজ করার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।

আমিনুল/ঝালকাঠি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.