বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে : ড. আব্দুল মঈন খান

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে : ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না; বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।

সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে নরসিংদী জেলা বিএনপির ইফতার দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩(শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড.আবদুল  মঈন খান বলেন, দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি।

তিনি আরও বলেন, এই আন্দোলনে নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তিসহ জনগণের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবে বিএনপির সরকার।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশকে এগিয়ে নেওয়া হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। তিনি আরোও নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। দলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাত নেই। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫(রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির এমপিদের প্রথম সভায় কঠিন হুশিয়ারী দিয়ে বলেছেন কারো কারণে দলের কোন ক্ষতি যেন না হয়। আগামী দিনে আমাদের কোন এমপি, মন্ত্রীর কারনে আমাদের দলের ক্ষতি বা অন্যায় অপরাধ দুর্নীতি অনিয়ম হইলে কোথাও কোন স্থান দিবে না, আমাদের অন্যায় অপরাদের কারনে কোন মাপ পাবেন না। দল থেকে বহিষ্কার করা হবে। ফইজধারী অপরাধ হলে আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠিন নির্দেশ অন্যায়  অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। এমপি, মন্ত্রীরা প্রশাসনের মাধ্যমে দলের নেতাকর্মীরা যৌথভাবে নতুন ঝংলাদেশ গড়তে, সঠিক দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন,নরসিংদীর ৫টি আসনেই আপনাদের ত্যাগ ও অনেক কষ্টের পর এমপি পেরেছি। ছাত্র জনতা আন্দোলনের কারনে শেখ হাসিনা পতনের হয়েছে । পতনের পর আজকে  নরসিংদী ইতিহাসের সবচেয়ে বড় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে আমরা ১৭ বছর পর এত সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। যাদের কারনে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা সব সময় শ্রদ্ধা ও স্বরন করব।  আন্দোলনে শহীদ আহত নির্যাযিতদের রক্তের বিনিময়ে আজ তারা আমাদেরকে  নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা যেন শহীদ আহত নির্যাযিত ভাই বোনদেরকে ভুলে না যায়। আমরা তাদেরকে আজীবন শ্রদ্ধা সম্মান করে যাবো। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ আহত নির্যাতিত পরিবারের মধ্যে ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এ কাজ চলমান আছে, সব সময় এ কাজ চলমান থাকবে।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার,  নরসিংদী ড্রিম হলি পার্ক এর ব্যবস্থাপক বাবু প্রবীর কুমার সাহা,আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারী আসাদুজ্জামান পলাশ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি এম এ ভিপি জলিল, সহ-সভাপতি বিজি রশিদ নওশের,জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি এড.আব্দুল বাছেদ ভূঁইয়া, সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি ফাইজুর রহমান,সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.