রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এনএসআই ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এসময় তাদের কাছে থেকে ১১টি মোবাইল, একটি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে দুজন প্রশ্নফাঁস চক্রের সদস্য, ৬ জন পরীক্ষার্থী ও একজন অভিভাবক।

আটক ৬ পরীক্ষার্থী হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩১) ও চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কওমি মাদরাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০) ও পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩১)। 

প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজন হলেন, পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০)। এছাড়া আটক অভিভাবক ফারাজুল ইসলাম (৪৮) জেলার মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ‘আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।’

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.