বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা টিলাগাঁও বাঘেরটেকি এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর নদীর পাড় থেকে রিপন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুলাউড়া উপজেলায় স্টাম্প দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন বাঘেরটেকি এলাকায় নদীর পাড়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ

ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  নিহত যুবকের নাম রিপন মিয়া (২৭)। তিনি কুলাউড়া উপজেলার আলীনগর গ্রামে তার বাড়ি। আনু মিয়ার ছেলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টায় দিকে রিপন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একদিন পর নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রিপনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। 

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, “নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.