বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭১

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭১

সিলেট নগরের দুটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনার পর নগরজুড়ে চলছে যৌথ সাঁড়াশি অভিযান। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৭১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (১১ মার্চ) এসএমপির গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, বিগত ২৪ ঘন্টায় অভিযানে ৪ ছিনতাইকারী, ১১  মাদকসেবী, ২৭ সন্দেহভাজন, মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ১৩, নিয়মিত মামলায় ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও নানা অপরাধে জড়িত থাকায় আরো ৫ জন আটক হয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৮ লাখ ১০ হাজার ৮০০ টাকার ভারতীয় শাড়ি, ৫ বক্স কিটক্যাট চকলেট, ৪৫০ পিস ভারতীয় ক্লপ জি ক্রিম, ৩৩৫ পিস ভারতীয় চকলেট এবং প্রায় ১৩ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় জিরা।

আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রাহাত/সিলেট/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.