বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিশুদের নিয়ে ঝগড়া

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

মৌলভীবাজার সদরে শিশুদের নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

নিহত মো. তানিম (৩২) ওই এলাকার মোহাম্মদ সাইদুল ইসলামের ছেলে। তানিম পেশায় দিনমজুর ছিলেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, “সন্ধ্যা ৬টার দিকে শিশুদের মারামারি নিয়ে বড় ভাই হানিফের সঙ্গে তানিমের ঝগড়া হয়। এক পর্যায়ে হানিফ ক্ষিপ্ত হয়ে তানিমকে ছুরিকাঘাত করেন।”

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি বলেন, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে হানিফ পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.