বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চট্টগ্রামে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

চট্টগ্রামে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রামে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সামনে কর্ণফুলী নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—
বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার আলী জোহারের ছেলে মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়ার ছেলে মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভাঙ্গারার মৃত কানু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫), একই উপজেলার করুশখুল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৪৭), লক্ষীপুর জেলার রামগতি থানার চর কলাকুপা এলাকার মাহে আলমের ছেলে মো. রুবেল (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, গতকাল সমুদ্রপথে মিয়ানমার থেকে বাল্কহেড যোগে মাদক আসছে এমন তথ্যের ভিত্তিতে ওই বাল্কহেডের পিছু নেয় র‌্যাব। ওই বাল্কহেডের কিছু লোক পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নোঙর করে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই বাল্কহেডের দুইটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.