শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় নগ্ন ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

মঠবাড়িয়ায় নগ্ন ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে কৌশলে ডেকে নিয়ে আটক রেখে, নগ্ন করে ভিডিও ধারণ এবং মারধর করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের নিউ মার্কেট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় এই রোমহর্ষক ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী শহিদুল ইসলাম বর্তমানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এসময় মোঃ ইসমাইল (৫০) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মোঃ ইসমাইল ও মোঃ মনা (৪৭) এবং অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। আটককৃত ইসমাইল পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত সোনাই গাজীর ছেলে, এবং আসামী মনা দাউদখালী ইউপির চালিতাবুনিয়া গ্রামের।

মামলা সূত্রে জানা যায়, মিরুখালী বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলামের ব্যবসায়িক প্রয়োজনে ১ লক্ষ টাকার প্রয়োজন ছিল। তার দোকানের প্রতিবেশী পানের দোকানদার মনা তাকে লাভসহ টাকা এনে দেওয়ার আশ্বাস দেন। গত বুধবার বিকেল সাড়ে ৪টায় শহিদুলকে টাকা দেয়ার কথা বলে ইসমাইলের নিউ মার্কেটের বাসায় নিয়ে আসে।

বাসার দ্বিতীয় তলার কক্ষে প্রবেশ করার পরই বিবাদীরা দরজা বন্ধ করে দেয়। সেখানে আগে থেকেই দুইজন অজ্ঞাত মহিলা ও দুইজন পুরুষ অবস্থান করছিল। তারা তাকে জোরপূর্বক উলঙ্গ করে ওই মহিলাদের সঙ্গে আপত্তিকর অবস্থায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর এলোপাতাড়ি মারধর ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এসময় ইসমাইলের কাছে থাকা নগদ ৯,৫৪০ টাকা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়। প্রাণের ভয়ে শহিদুল তার বোনের কাছে ফোন করে টাকা চাইলেও তাৎক্ষণিক টাকা না দিতে পারায় আরও মারধর করা হয় এবং ১৫০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা আটক রাখার পর শহিদুলের ব্যবহৃত মোটরসাইকেল রেখে দিয়ে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শহিদুল মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.