শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্লাস্টিককে না, কলাপাতায় ইফতার

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

প্লাস্টিককে না, কলাপাতায় ইফতার

পবিত্র রমজানের চেতনাকে সামনে রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন, পরিবেশ ও প্রকৃতির পাঠশালা। 

জেলার ভদ্রঘাট এলাকায় সংগঠনটির আয়োজিত ইফতার মাহফিলে প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য থালা-বাসনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কলাপাতা। আয়োজকদের ভাষ্য, ছোট এই পদক্ষেপই বড় সচেতনতার বার্তা বহন করে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় পরিবেশকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন। রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় উল্লেখ করে আয়োজকরা বলেন, অপচয় ও প্লাস্টিক দূষণ কমানোর ভাবনা থেকেই এই আয়োজন। কলাপাতা প্রাকৃতিক, সহজে মাটিতে মিশে যায় এবং গ্রামীণ ঐতিহ্যের অংশ হওয়ায় এটি পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কার্যকর।

অংশগ্রহণকারীরা কলাপাতায় পরিবেশিত ইফতার গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, সামাজিক ও ধর্মীয় আয়োজনে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং অনুসরণযোগ্য।

সংগঠনের সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা মাহবুবুল ইসলাম পলাশ বলেন, প্লাস্টিক বর্জ্য এখন বড় পরিবেশগত সংকট। মানুষকে সচেতন করতেই এমন প্রতীকী আয়োজন। 

তিনি জানান, ভবিষ্যতেও বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং পরিবেশ শিক্ষায় নানা কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক পরিবর্তন শুরু হয় ছোট উদ্যোগ থেকে। ধর্মীয় ও সামাজিক আয়োজনে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়লে টেকসই উন্নয়নের পথ আরও সুগম হবে।

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ অন্য সংগঠন ও ব্যক্তিদেরও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

রাজ/সিরাজগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.