শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজাপুরের অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

রাজাপুরের অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪৫টি পরিবার এ নিয়ম অনুসরণ করে রোজা ও ঈদ পালন করে আসছে। ঈদের নামাজ শেষে গ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। ঘরে ঘরে তৈরি করা হয় মিষ্টান্ন ও নানা ধরনের খাবার।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লিরা বলেন, “চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করা যায়—এ বিশ্বাস থেকেই আমরা এভাবে ঈদ উদযাপন করি। আমরা চাই সবাই একসঙ্গে ঈদ পালন করুক।”

মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, “২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি। শুরুতে কিছু বাধা থাকলেও বর্তমানে কোনো সমস্যা নেই।”

ইমাম মো. আমিনুর রহমান বলেন, “নতুন চাঁদের সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা প্রতিবছর রোজা ও ঈদ পালন করি। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের নামাজ আদায় করা হয়েছে।”

আমিনুল/ঝালকাঠি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.