কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার হোয়নাক ইউনিয়নে মিজ্জিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়ার বাসিন্দা নুরুল হাসেমের পুত্র ফরহাদ সড়কে চলার সময় একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুলতান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









