বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলওয়ে সেতুতে দাঁড়িয়ে শিমুল বাগানের ছবি ও সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ঘাটিনা রেলওয়ে সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং একই এলাকার আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন। স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দুই যুবক ঘাটিনা সেতু থেকে শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেল সেতুতে ওঠেন।

এ সময় হঠাৎ একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে সেতুর নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন জানান, দুই যুবকের লাশ উদ্ধারে করে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

কাইয়ুম/উল্লাপাড়া/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.