বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দামুড়হুদায় স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

দামুড়হুদায় স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি তামাকের ক্ষেত থেকে স্বামী পরিত্যক্তা নারী জাবেদা খাতুনের(৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। নিহত নারী দলিয়ারপুর গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী।

দামুড়হুদা মডেল থানা পুলিশ সুত্রে জানাগেছে,  আজ শুক্রবার বিকেলে দিকে পাশ্ববর্তী গোপালপুর গ্রামের মাঠে  ঘাস কাটতে যায় স্বামী পরিত্যক্তা ওই নারী জাবেদা খাতুন। ইফতারের সময় হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে একটি তামাক ক্ষেতের মধ্যে রক্তাক্ত জখম অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় নেন।

এব্যাপারে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, 'স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হওয়ায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।'

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.