বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত, স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি আরো বলেন, গত ফ্যাসিস্ট সরকার ছাত্ররাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, তা উপড়ে ফেলে ছাত্রদলকেই সুষ্ঠু ধারার রাজনীতির মূল নিয়ামক হতে হবে।

গতকাল চট্টগ্রামে ওমর গণি এমইএস কলেজ ছাত্রদল আয়োজিত ইফাতার মাহফিলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনবান্ধব বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ বহু জনকল্যাণমূলক কাজ সফলভাবে শুরু করেছে। কোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা যেন আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

দেশ ও মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতায় আগামী দিনের বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.