বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজবাড়ীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে , চালক নিহত

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

রাজবাড়ীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে , চালক নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে আলুভর্তি  ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন (২৩) নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল।

ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেন মারা যান। 
খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.