শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় বিনামূল্যে খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়ম

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

মঠবাড়িয়ায় বিনামূল্যে খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়ম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদে প্রশাসক ছাড়াই বিনামূল্যে খাদ্য সহায়তার চাল (ভিজিএফ) বিতরণ করা হয়েছে। এতে ৯ জন সাধারণ ইউপি সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ২ হাজার ৭৮০ কেজি চালের বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিষদটিতে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল আলম। অবসরজনিত কারনে তিনি দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত হন। এ সুযোগে প্যানেল চেয়ারম্যান মঞ্জুরুল আলম ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কাইয়ুম হাওলাদার মিলে প্রশাসক ও ট্যাগ অফিসার ছাড়াই উপকারভোগীদের মাঝে গত শুক্র ও শনিবার সরকারি চাল বিতরণ করেন। এর মধ্যে ১৪৬০ জনকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ১২৬০ জনকে এ চাল দেওয়া হয়েছে। ১৮৬ জনের বিপরীতে ১৮৬০ কেজি চালের হিসাব জানেন না ইউপি সদস্যরা। একইভাবে জেলেদের ১৬১টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১৩৮টি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বাকি ২৩টি কার্ডের চাল সচিবের জিম্মায় রাখা হয়েছে। এছাড়াও ভালনারেবল উইমেন বেনিফিট ( VWB) এর আওতায় ১৮৯ জন উপকারভোগী নারীদের নিকট থেকে ২ মাসে ৬০ কেজি চালের বিপরীতে ৬০ টাকা করে ১১ হাজার ২৪০ টাকা পরিবহন খরচ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মঞ্জুরুল আলম এদিন-কে জানান, আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে অর্থ ও প্রশাসনিক দায়িত্ব পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। সকল সদস্যদের সাথে আলোচনা করে সরকারি চাল বিতরণ করা হয়। এখানে কোন অনিয়ম করার সুযোগ নেই।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এদিন-কে জানান, বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ছাড়া ওই ইউনিয়ন পরিষদে খাদ্য সহায়তার চাল বিতরণ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.