সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ১১ টার সময় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসভবনে অসহায় সাধারণ মানুষের মাঝে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে, মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্যই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ওনার বাবা জিয়াউর রহমান যখন দলটি করেছিলেন তার উদ্দেশ্যই ছিলো বাংলাদেশের যেকোন প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এই দল বা দলের কর্মীগুলো সবার আগে মানুষের পাশে এসে দাঁড়াবে। আপনারা অনেক সৌভাগ্যবান। কাউন্সিলর ইকবাল বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেলে থাকার পরও আপনাদের কথা তিনি ভুলেনি। তার সামর্থ অনুযায়ী সবসময় আপনাদের পাশে থেকেছেন।

তিনি আরও বলেন, আজকে আমাদের সৌভাগ্য যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নারীদের আত্মসম্মান সামাজিক অবস্থান বৃদ্ধির জন্য নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তিনি। আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই তিনি প্রথম যে কাজটি করেছেন মানুষের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হলো যে প্রান্তিক গোষ্ঠী নারীরা আছেন তারা অনেক যায়গায় অবহেলিত হয় অনেক অসম্মানের শিকার হয়। প্রত্যেক নারীর সম্মান আত্মমর্যাদা বৃদ্ধির জন্য এই ফ্যামিলি কার্ড করে দিয়েছেন। কেউ যদি আপনার পাশে না থাকে সরকার আপনার পাশে থাকবে। সরকার আপনার পাশে থেকে আপনার আর্থসামাজিক মর্যাদা উন্নয়নে কাজ করবে। তাই আপনারা সকলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।

এসময় নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, নাসিক ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাকির/নারায়ণগঞ্জ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.