সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ এএম

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনাটি ঘটে।

নিহত রাম রতন তালুকদার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার তেলিগাও গ্রামের মৃত মহানন্দ তালুকদারের ছেলে। তিনি কালাইরাগের একটি বাসায় ভাড়া থাকেন।
জানা যায়, রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে উপজেলার কালাইরাগ গ্রামে হালকা বৃষ্টিপাত শুরু হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়। ওই সময় স্থানীয় ধলাই নদীতে মাছ ধরতে যান রাম রতন তালুকদার। একপর্যায়ে সেখানে বজ্রপাতে তিনি মারা যান।

নিহতের শ্যালক রাম তালুকদার জানান, তাঁর বোনজামাই-এর নির্দিষ্ট কোন পেশা ছিল না; যখন যে কাজ পান, সেই কাজই করতেন। রবিবার সন্ধ্যায় তিনি মাছ শিকারে নদীতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাতের আঘাতে তাঁর মৃত্যু ঘটে।

এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক জগৎ জ্যোতি দাস জানান- বজ্রপাতে দিনমজুর রাম রতন তালুকদারের মৃত্যু হয়েছে বলে তাঁর স্বজনরা পুলিশকে জানিয়েছেন। অধিকতর তদন্তের জন্য লাশের ময়নাতদন্ত করা হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.