সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বানাসাসের কমিটি পুনর্গঠন

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

বানাসাসের কমিটি পুনর্গঠন

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির সবার সম্মতিক্রমে সভাপতি হিসেবে নাসিমা আকতার সোমা তার দায়িত্বে বহাল থাকবেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- রেশমা তোহা।

বুধবার (১১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকার মেট্রো লজে ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ পদে হালিমা খাতুনকে নির্বাচিত করা হয়। সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিকে পুনর্গঠন করা হয়েছে।

সভায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্বপ্ন রোজ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দৈনিক এদিনের রারজানা সুলতানা নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা, দেশকাল নিউজের জান্নাতুল ফেরদৌস শোভা এবং দৈনিক জবাবদিহির হোসনে আরা রিয়া নির্বাচিত হন।

২০১৮ সালে গঠিত হওয়া এই সংগঠনটি সাংবাদিকদের রুটি রুজির আন্দোলন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ গণমাধ্যম কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে সোচ্চার থাকে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.