ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
রোববার (১৫ মার্চ) বিকেলে দেশের ৪২ জেলায় প্রশাসক নিয়োগের বিষয়টি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক পদে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন গোলাম নবী আলমগীর। এর আগে তিনি ভোলা পৌরসভা সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় অমানুষিক নির্যাতন ও জুলুমে শিকার হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন গোলাম নবী আলমগীর। নির্বাচনে মনোনয়ন দিয়েও তা ফিরিয়ে নিয়ে বিকল্প মূল্যায়ন হিসেবে জেলা পরিষদের প্রশাসক হিসেবে গোলাম নবী আলমগীরকে দায়িত্ব দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে সরকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









