সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তাড়াইলে চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

তাড়াইলে চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচাইল এলাকায় নিজ বাসভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন লাকী (মহাজন)।

এ সময় তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার প্রায় ৭০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে মোট প্রায় ৭ টন চাল বিতরণ করেন।

চাল বিতরণকালে মোঃ গিয়াস উদ্দিন লাকী বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “সমাজের বিত্তবানদের এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদকে সামনে রেখে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে করে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এসেছে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.