সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই। বিএনপি কিংবা যে কেউ অন্যায় কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল সার্কিট হাউজে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই। বিএনপি কিংবা যে কেউ অন্যায় কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে। জনগণের কল্যাণে আমরা নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। বিএনপি সরকার গঠনের সাথে সাথে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। নারীদের ক্ষমতায়নের জন্য এটি একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। কে আমাদের ভোট দিয়েছে আর কে দেয়নি, এখন সেই প্রশ্ন তোলার সময় নয়। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের সেবা করা।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূল স্বার্থকতা।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের আর্থসামাজিক চিত্র বদলে দেওয়া হবে। বিশেষ করে নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো এবং স্থানীয় অবকাঠামোর আমূল পরিবর্তন আনাই বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কাজ।’

মতবিনিময় সভায় নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই উদ্যোগ অব্যাহত রেখেছে। এই উদ্যোগের লক্ষ্য সারা দেশের হারিয়ে যাওয়া খাল এবং নদী পুনরুদ্ধার ও খনন করা, যা কৃষি ও মৎস্য সম্পদের জন্য উপকারী হবে।খাল খনন কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি. এম. আব্দুল মোমিন, নড়াইলের পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-জেনারেল) মো: আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ খালের পাড়ে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করেন।

 

হাফিজুল/নড়াইল/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই: সংস্কৃতিমন্ত্রী | The Daily Adin