সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে উপজেলার বংশীপুর ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মহববত আলী (৫৫)রক্তাক্ত জখম হয়েছে। খবর পেয়ে তার ভাই মিজানুর ও ছেলে শাহিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন ।
আহত ব্যক্তি উপজেলার বংশীপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী গাজীর ছেলে। আহত ব্যক্তি জানান শ্যামনগর উপজেলার ভেটখালী, হরিনগর ও মুন্সিগঞ্জ বাজারে তার চাউলের দোকান রয়েছে।
সোমবার( ১৬ মার্চ) ভেটখালী, হরিনগর ও মুন্সিগঞ্জ দোকান থেকে টাকা কালেকশন করে মোটর সাইকেলযোগে বংশীপুর আশার পথে পথি মধ্যে শ্রীফলকাটি মসজিদের পাশে পৌছালে একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের সাথে দেখা হলে তার কাছে চাউলের পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায় তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীর ও তার দুই জামাতা মহববত আলীর বাম হাতে মাথায় ও চোয়ালে আঘাত করেন এবং তার কাছে ব্যাগের মধ্যে থাকা ১ লক্ষ ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবী করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









