বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদের ১১ দিনের ছুটির ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১০:২৫ এএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ১০:২৫ এএম

ঈদের ১১ দিনের ছুটির ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে ঐ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৭ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত টানা ১১ দিন বুড়িমারী স্হল শুল্ক স্টেশনের সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি শেষে পুনরায় সচল হবে আমদানি রপ্তানি। 

সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, টানা ১১ দিন ভারত ও বাংলাদেশের মধ্যে কোন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। 

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন- স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

গত সোমবার (৯ মার্চ) ১১ দিন বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বুড়িমারী স্হল শুল্ক স্টেশন(কাস্টমস)। 

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আগামী ১৭ মার্চ মঙ্গলবার থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১১ দিন পর্যন্ত আমদানি- রপ্তানি বন্ধ রাখার চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে। তবে ইদের ছুটিতে সাময়িকভাবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও আগামী ২৮ মার্চ থেকে বন্দর আবারও তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে আসবে। 

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এর উপ কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন  বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর ও কাস্টমস হাউজের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। তবে আগামী ২৮ মার্চ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.