বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

পরিবারের সাথে ঈদ উল ফিতর উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ। ফলে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে।

বুধবার ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন জানান, ঈদ উল ফিতরের সরকারি ছুটি হওয়ায় বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ। ফলে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। বুধবার সকাল থেকে এি চাপ অনেকটাই বেড়েছে, তবে কোথাও যানজট নেই। গার্মেন্টস কারখানা ছুটি হওয়ার পর এই চাপ আরও কিছুটা বাড়বে।

গণপরিবহনের পাশাপাশি ব্যাক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ ভ্যানেও বাড়ি ফিরতে দেখা যায় কর্মজীবিদের। 

মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ করতে মোড়ে মোড়ে দায়িত্বপালন করছে পুলিশ। যানজট নিরসনের পাশাপাশি যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাঁদ রাত অবধি মহাসড়কে নিয়োজিত থাকবে পুলিশ সদস্যরা।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.