বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে মাকে বের করে দিয়ে ঘরে মাদকাসক্ত ছেলের আগুন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

গোপালগঞ্জে মাকে বের করে দিয়ে ঘরে মাদকাসক্ত ছেলের আগুন

মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মুহূর্তের মধ্যেই টিনের তৈরি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার মা হেনয়ারা বেগমের কাছে মাদকের টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে ছুটে এলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী হেনয়ারা বেগম বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে। প্রায়ই টাকার জন্য চাপ দিত, না দিলে মারধর করতো। ভয়ে আমি অনেক সময় বাড়ির বাইরে থাকতাম। ওই রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমি একজন অসহায় মা। বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলে মাদকাসক্ত। এখন আমি কোথায় যাবো, কীভাবে বাঁচবো?”

প্রতিবেশী জামির আলী জানান, শহিদুল দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত এবং প্রায়ই মায়ের কাছ থেকে জোর করে টাকা নিত। টাকা না পেলে তাকে মারধর করতো। ঘটনার রাতে টাকা না পেয়ে সে ঘরে আগুন দেয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ভুক্তভোগী পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.