গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ কিলোমিটার দীর্ঘ শিংজানী খাল পুনঃখননকাজের উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে নুরুল্লার বিল থেকে পুনতৈড় হয়ে বোচাদহ বাঙালি নদীর স্লুইসগেট পর্যন্ত খননকাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী খাল খননের নামফলক উন্মোচন করেন এবং খালপাড়ে বৃক্ষরোপণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের কল্যাণে এবং দেশের কৃষি উৎপাদন বাড়াতে পানিসম্পদ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে নদী ও খাল খননের কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে খননকাজ সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
শিংজানী খাল খনন শুরু হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ২০০ একর জমির জলাবদ্ধতা দূর করে কৃষিতে সুদিন ফেরানোর এই উদ্যোগের জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









