বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নাটোরে মারধরের পর নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই দাফনের চেষ্টা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

নাটোরে মারধরের পর নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই দাফনের চেষ্টা

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর টলটলি পাড়ায় শরীফা (৩২) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মৃত্যু হয়েছে। প্রতিবেশীর মারধরের অভিযোগ উঠলেও এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ সকালে শরীফার বাবা সরোয়ার হোসেনের বাড়িতে ঘর লেপার জন্য লালমাটি নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাই আফতাবের ছেলে আরিফের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ অশালীন ভাষায় গালিগালাজ শুরু করলে শরীফা তা করতে নিষেধ করলে এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারার অভিযোগ রয়েছে। এতে শরীফার মাথায় গুরুতর আঘাত লাগে এবং কানের পর্দা ফেটে যায় বলে জানা গেছে।

পরে তাকে নাজিরপুরের একটি পল্লী চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়। চার দিন পর বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে তিনি মারা যান। আরিফ পরিবার প্রভাবশালী থাকায় ভয়ে কোন অভিযোগ হয়নি এবং আতংকে বিষয়টি গোপন করার চেষ্টা করছে।

আরও জানা যায়, মৃত শরীফা যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত ছিলেন এবং স্বামী পরিত্যক্ত হওয়ায় বাবার বাড়িতেই বসবাস করতেন। তার ১০-১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে দ্রুত দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়।

শরীফার বাবা সরোয়ার হোসেন বলেন, “গত শনিবার সকালে কাজে থেকে এসে দেখি আমার মেয়েকে আরিফ মারধর করছে।” তবে তিনি এখনো থানায় কোনো অভিযোগ করেননি।
ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.