যানবাহনের তিব্র চাপ রয়েছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে নেই যানজটের দুর্ভোগ।
বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন জানান, সরকারি অফিসের পাশাপাশি গার্মেন্টস কারখানা ছুটি হওয়ায় রাজধানী থেকে উত্তর ও দক্ষিনাঞ্চলে ফিরছে মানুষ। ফলে রাত থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের তিব্র চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এই চাপ আরও বাড়বে। ঘড়মুখি মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে ও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ।
এদিকে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগে রাজধানী থেকে উত্তর ও দক্ষিনাঞ্চলগামী যাত্রিরা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছে পরিবহন ব্যাবসায়িদের বিরুদ্ধে। ঢাকা থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় পৌছতে যমুনা সেতু পূর্ব পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট থাকায় ৮ থেকে ১০ ঘন্টা বাড়তি সময় লাগছে বলেও জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









